২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে গাড়িচাপায় পুলিশ সদস্য নিহত

মেহেরপুরের গাংনীতে মাইক্রোবাসের চাপায় এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2015, 12:10 AM

Updated : 22 Aug 2022, 12:52 PM

শুক্রবার রাতে গাংনীর বামন্দি-কাজিপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান গাংনী থানার ওসি আকরাম হোসেন।

নিহত আলাউদ্দীন আহমেদ (৩২) গাংনীর পীরতলা পুলিশ ক্যাম্পের সদস্য ছিলেন।

ওসি আকরাম হোসেন বলেন, রাত সাড়ে ৯টার দিকে এএসআই সুবির বিশ্বাসের নেতৃত্বে কয়েকজন কনস্টেবল সাহেবনগর তালতলা এলাকায়  টহল দিচ্ছিলেন।

এ সময় কাজিপুরের দিক থেকে আসা একটি মাইক্রোবাস আলাউদ্দীনকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মাইক্রোবাসটির সন্ধান পাওয়া যায়নি বলে জানান ওসি আকরাম।