জেল খেটে দেশে ফিরেছে ৮ বাংলাদেশি
ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে সাজা শেষে দেশে ফিরেছেন আট বাংলাদেশি।
শুক্রবার সন্ধ্যায় বেনাপোল সীমান্ত দিয়ে বিএসএফ তাদের হস্তান্তর করে বলে জানান বেনাপোল পোর্ট থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের এএসআই জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েকবছর আগে ভাল চাকরির প্রলোভন দেখিয়ে অবৈধ পথে তাদেরকে ভারতে পাচার করে দালালরা।
“সেখানে কাজের সন্ধানে ঘোরাঘুরির সময় পুলিশের হাতে তারা আটক হন। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়।”
সাজাভোগ শেষে ভারত সরকারের দেয়া ‘বিশেষ পাশের’ মাধ্যমে তারা বাংলাদেশে ফেরত আসেন বলে জানান তিনি।
