২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে কোবরার বিষ উদ্ধার, আটক ৭

সিলেটের কানাইঘাট উপজেলায় থেকে ১২ পাউন্ড কোবরার বিষ ও অস্ত্রসহ সাত জনকে আটক করেছে র‌্যাব।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2015, 09:55 PM

Updated : 22 Aug 2022, 12:51 PM

শুক্রবার রাউত গ্রামের একটি বাড়িতে এ অভিযান চালানো হয় বলে জানান র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) খায়রুল আলম।

আটকরা হলেন, সিফাতুর রহমান (৫৬), মতিলাল আচার্য্য (৬০), আবু হাসান (৬২), আবদুল মালিক (৬০), নজরুল আলম নান্নু (৫০), শহীদুল ইসলাম অনুজ (৩৪) ও খন্দকার আবদুল ওয়াহিদ (৬০)।

সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এএসপি খায়রুল জানান, গোপন সংবাদ পেয়ে কানাইঘাটের সিফাতুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে ১২ পাউন্ড কোবরা সাপের বিষ, একটি রিভলবার, চার রাউন্ড গুলি ও একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়।

“সাপের বিষের সঙ্গে ফ্রান্স থেকে আনা একটি ক্যাটালগ পাওয়া গেছে। ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধভাবে ফ্রান্স থেকে সাপের বিষ আনা হয়েছে ধারণা করা হচ্ছে।”

উদ্ধার করা বিষের মূল্য ‘প্রায় ৪৬ কোটি টাকা’ বলে জানান তিনি।

আটক সাতজন সাপের বিষ পাচারকারী আন্তর্জাতিক চক্রের সদস্য কি না তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান র‌্যাব কর্মকর্তা খায়রুল আলম