রাজধানীতে শিশুকে ধর্ষণচেষ্টায় যুবক গ্রেপ্তার
রাজধানীর কাফরুলে একটি বস্তিতে এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার সাবের হোসেন (২৭) একটি পোশাক কারখানায় কাজ করেন। থাকেন কচুক্ষেত বৌবাজার বস্তিতে।
কাফরুল থানার উপপরিদর্শক সদানন্দ বৈদ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল ৪টার দিকে স্ত্রীর অনুপস্থিতে টিভি দেখার লোভ দেখিয়ে বস্তির পাশের ঘরের নয় বছরের এক শিশুকে নিজের ঘরে নিয়ে আসেন সাবের।
“এরপরেই তাকে ধর্ষণের চেষ্টা করলে শিশুটির চিৎকারে বস্তির লোকজন ছুটে এসে সাবেরকে ধরে ফেলে এবং শিশুটিকে উদ্ধার করে।”
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাবেরকে গ্রেপ্তার করে।
স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষর্থী ওই শিশুর বাবা-মায়ের সঙ্গে ওই বস্তিতে থাকে। সাবেরকে মামা সম্বোধন করে ডাকে সে।
সাবেরের স্ত্রীও গার্মেন্ট কর্মী। তাদের ছয় মাসের একটি মেয়ে রয়েছে।
