২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ ১ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামে আড়াই লাখ টাকার অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2015, 09:20 PM

Updated : 22 Aug 2022, 12:52 PM

শুক্রবার নগরীর চাঁন্দগাও থানার খাজা রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত গোফরান হোসেন (২৩) চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আকুবদণ্ডি গ্রামের মৃত নুরুল আফছারের ছেলে।

শুক্রবার র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. সোহেল মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দীর্ঘদিন ধরে খাজা রোডের হাজি আবু তাহের মঞ্জিল নামে এক ভবনে অবৈধ ভিওআইপি ব্যবসা চলছে জনাতে পেরে আভিযান চালায় র‍্যাব।

ওই ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে গোফরানকে গ্রেপ্তার করা হয় বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

অভিযানে দুটি ১২ ভোল্টের হ্যামকো ব্যাটারি, একটি গেটওয়ে মেশিন, ১৬টি জিএসএম এন্টেনা, একটি জিএসএম গেটওয়ে, ৩২ পোর্টের মেশিন পাঁচটি, একটি অপটিক্যাল কনভার্টার, একটি ইউপিএস-আইপিএস, একটি পুরাতন টিপি লিংক রাউটার, দুটি পুরাতন ইথারনেট কনভার্টার, একটি চার্জার ও বিভিন্ন অপারেটরের ২৫০টি সিম উদ্ধার করা হয়।