২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলেজ ছাত্রী অপহরণ: ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

ফেনীর সোনাগাজীতে এক কলেজ ছাত্রী অপহরণের অভিযোগে গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকে সংগঠনের কর্মকাণ্ড থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2015, 08:44 PM

Updated : 22 Aug 2022, 12:52 PM

শুক্রবার সন্ধ্যায় সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সায়েদুল হক এ কথা জানান।

অব্যাহতি পাওয়া টুটুল পাটোয়ারী সোনাগাজী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

সায়েদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংগঠনের শৃংখলা পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে টুটুল পাটোয়ারীকে দলীয় কর্মকাণ্ড সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

জেলা ছাত্রলীগের পরামর্শক্রমে এ সংক্রান্ত আদেশের এক কপি শুক্রবার গণমাধ্যমে পাঠানো হয় বলেও জানান তিনি।

সোনাগাজী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগে বৃহস্পতিবার টুটুল পাটোয়ারীকে গ্রেপ্তার করে পুলিশ।