২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে বাসের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

ঢাকার কারওয়ান বাজার এলাকায় বাসের ধাক্কায় মটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2015, 04:07 PM

Updated : 22 Aug 2022, 12:52 PM

শুক্রবার বিকাল পৌনে ৩টার দিকে এ ঘটনায় নিহত সোহেল রানা (৩০) পুলিশের বিশেষ শাখায় (এসবি) কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোহেল মোটরসাইকেল চালিয়ে ফার্মগেইটের দিকে যাচ্ছিলেন। মিরপুরগামী একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে তিনি আহত হন।”

পরে নৌ-বাহিনীর একটি গাড়িতে করে সোহেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে মেডিকেল ফাঁড়ি পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস জানান।

ওসি মাজহারুল ইসলাম জানান, দুর্ঘটনার জন্য দায়ী বাসটি জব্দ করা হয়েছে, চালককেও পুলিশ আটক করেছে।