২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে বাস-মাইক্রো সংঘর্ষে ৫ জনের মৃত্যু

মাদারীপুরের কালকিনি উপজেলার বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2015, 02:05 PM

Updated : 22 Aug 2022, 12:52 PM

শুক্রবার বেলা ১টার দিকে উপজেলার গোপালপুর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে কালকিনি থানার ওসি কৃপা সিন্ধু বালা জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহতদের অধিকাংশই মাইক্রোবাসের যাত্রী বলে ধারণা করা হচ্ছে।

“ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়। বরিশালে নেওয়ার পথে গৌরনদীতে আরেকজনের মৃত্যু হয়।”

তবে তাৎক্ষণিকভাবে কারও নাম পরিচয় জানাতে পারেননি তিনি।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি কৃপা সিন্ধু জানান, বরিশালগামী লোকাল বাসটির সঙ্গে বিপরীতমুখী মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

আহতদের বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এদিকে এই দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়ক প্রায় একঘণ্টা অবরোধ করে রাখে স্থানীয়রা। পরে ডাসার থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

নিহতদের প্রত্যেকের পরিবারকে ১০ হাজার টাকা ও আহতদের ৫ হাজার টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে মাদারীপুর জেলা প্রশাসন।

</div>  </p>