২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে ফর্ক লিফটে আগুন, ১০ লাখ টাকার ক্ষতি

বৈদ্যুতিক গোলোযোগ থেকে চট্টগ্রাম বন্দরে একটি ফর্ক লিফটে আগুন লেগে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার ব্রিগেড।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2015, 11:47 AM

Updated : 22 Aug 2022, 12:52 PM

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর প্রহ্লাদ সিংহ জানান, বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “রাতে বন্দরের চার নম্বর জেটিতে কাজ করার সময় বিদ্যুৎ স্ফুলিঙ্গ থেকে পণ্য ওঠানামার কাজে ব্যবহৃত একটি ফর্ক লিফটে আগুন লাগে।

বন্দর ফায়ার স্টেশনের কর্মীরা দুটি গাড়ি নিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনে কেউ হতাহত না হলেও ফর্ক লিফট পুড়ে গিয়ে অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রহ্লাদ সিংহ জানান।