২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু

রাজধানীর শেওড়াপাড়া এলাকায় বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2015, 11:01 AM

Updated : 22 Aug 2022, 12:52 PM

কাফরুল থানার এসআই মো. আবুল হোসেন জানান, শুক্রবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম সেলিম (৪৫) একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। শেওড়াপাড়াতেই থাকতেন তিনি।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাস্তা পার হওয়া সময় ফার্মগেইটগামী একটি বাস সেলিমকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।