ঢাকায় বাসের ধাক্কায় যুবক নিহত
রাজধানীর কল্যাণপুরে বাসের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন।
নিহতের নাম এম এ হায়াত (২৭)। তিনি বগুড়ার সদর উপজেলার ইউসুফ উদ্দিনের ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার দুপুরে কল্যাণপুরে বাসের ধাক্কায় হায়াত আহত হন।
“তার ভাই হাসান বিকাল ৩টার দিকে তাকে হাসপাতালে নিয়ে এলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান হায়াত।”
লাশ জরুরি বিভাগের মর্গে রয়েছেন বলে তিনি জানান।
হায়াত মতিঝিলে একটি আইটি ফার্মে কাজ করতেন। থাকতেন কল্যাণপুর এলাকায়।
