২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে অপহৃত কিশোর উদ্ধার

সাভারে অপহৃত এক কিশোরকে উদ্ধারের পাশাপাশি অপহরণে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2015, 10:10 PM

Updated : 22 Aug 2022, 12:51 PM

অপহৃত ১৪ বছরের কিশোরটি কলমা ইউনিয়নের এক সৌদি প্রবাসীর ছেলে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নোমান হোসেন জামিল (১৯), সেলিম (১৮), সেলিম (২০), সাকিব হোসেন (১৮) ও রাজীব হোসেন পলাশ (২৪) ।

র‌্যাব-৪ এর অধিনায়ক লুৎফর কবির বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানান, বুধবার সাভারের কয়েকটি স্থানে অভিযান চালিয়ে ওই কিশোরকে উদ্ধার এবং চারজনকে গ্রেপ্তার করা হয়।

গত ১৪ জুলাই ওই কিশোরকে অপহরণ করে তার মায়ের কাছে ফোন করে তিন লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছিল বলে জানান এই র‌্যাব কর্মকর্তা। 

ঘটনাটি জানার পর অভিযানে নামে র‌্যাব। বুধবার বিকালে সাভারের ভরালী বটতলা এলকা থেকে ওই কিশোরকে উদ্ধার এবং পলাশ, জামিল ও সেলিমকে গ্রেপ্তার করা হয়।

তাদের দেওয়া তথ্যে তেঁতুলঝোড়া থেকে সাকিব ও অন্য সেলিমকে গ্রেপ্তার করা হয় বলে জানান র‌্যাব-৪ এর অধিনায়ক।

তিনি বলেন, অপহরণকারীরা মুক্তিপণের টাকা নেওয়ার জন্য মোবাইল ব্যাংকিংয়ের একটি একাউন্টও খুলেছিল এবং তাতে ওই কিশোরের মা ১০ হাজার টাকাও পাঠিয়েছিল।