২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহরণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফেনীতে এককলেজ ছাত্রীকে অপহরণের তিন দিন পর উদ্ধার করা হয়েছে। ওই ঘটনায় এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2015, 09:54 PM

Updated : 25 Apr 2022, 01:38 PM

বৃহস্পতিবার সোনাগাজী মডেল থানার ওসি নবীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার টুটুল পাটোয়ারী (২৩) সোনাগাজী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক। 

ওসি নবীর হোসেন বলেন, তিনদিন আগে ওই ছাত্রীর পরিবারের দেওয়া অভিযোগের ভিত্তিতে বুধবার ভোররাতে সোনাগাজী উপজেলার জিরো পয়েন্ট এলাকা থেকে টুটুলকে গ্রেপ্তার করা হয়।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।

ওই ছাত্রীর বাবা জানান, সোনাগাজী সরকারি কলেজে পড়ুয়া তার মেয়েকে উত্ত্যক্ত করতো টুটুল পাটোয়ারী।

তিনি অভিযোগ করেন, গত রোববার (১৯ জুলাই) টুটুল তার মেয়েকে কলেজ গেইট থেকে টুটুল ও তার বন্ধু রুমেলসহ কয়েকজন যুবক অপহরণ করে। পরে তার কাছে অপহরণকারীরা মোবাইল ফোনে নয় লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

ওইদিন সোনাগাজী মডেল থানা ও র‌্যাব-৭ ফেনী ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেন বলে জানান তিনি।