২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে বিলে যুবকের লাশ

নিখোঁজের একদিন পর যশোরে বিল থেকে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2015, 09:07 PM

Updated : 22 Aug 2022, 12:51 PM

বৃহস্পতিবার দুপুরে বাঘারপাড়া উপজেলার জহুরপুর চতুরবাড়ি ছোট ক্ষুদ্রা বিলে মৃতদহটি পাওয়া যায় বলে জানান বাঘারপাড়ার থানার ওসি কাইয়ুম শিকদার।

নিহত জাবেদ হোসেন (২২) সদর উপজেলার জোত রহিমপুর গ্রামের চকমান মোল্লার ছেলে। তিনি পেশায় রড মিস্ত্রী ছিলেন।

নিহতের বড় ভাই মিলনের বরাত দিয়ে ওসি কাইয়ুম শিকদার বলেন, বুধবার থেকে জাবেদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। স্থানীয়রা বৃহস্পতিবার সকালে ছোট ক্ষুদ্রা বিলে একটি লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়।

এ ঘটনায় মামলা হয়েছে বলেও জানান তিনি।