২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাবতলীতে ছুরিকাঘাতে যুবক খুন

রাজধানীর গাবতলীতে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2015, 06:51 PM

Updated : 22 Aug 2022, 12:51 PM

নিহত শাহাদাত হোসেন (১৮) নওগাঁর হাফেজুর রহমানের ছেলে। তিনি মিরপুরের বাগবাড়িতে থেকে গাবতলীর বালুরঘাট এলাকায় দিন মজুরি করতেন।

দারুস সালাম থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুকুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাহাদাত নওগাঁ থেকে বাবার সঙ্গে ঈদ করতে মিরপুরের বাগবাড়ির এলাকায় আসে।  মঙ্গলবার সকালে বাবার জন্য খাবার নিয়ে বালুরঘাটে যায় শাহাদাত।

“বাবাকে খাবার দিয়ে যাওয়ার সময় কে বা কারা শাহাদাতকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।”

ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।