ফেনীতে ডাকাত সর্দার গ্রেপ্তার
ফেনীতে একধিক মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের ভূঁইয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে সোনাগাজী মডেল থানার ওসি নবীর হোসেন জানায়।
গ্রেপ্তার মো. সোলাইমান (৪০) চরচান্দিয়া ইউনিয়নের মধ্যম চরচান্দিয়া গ্রামের মৃত সেকান্দার আলীর ছেলে।
ওসি জানান, সোলাইমানকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। সোলাইমান সোনাগাজী মডেল থানার তালিকাভুক্ত ডাকাত সর্দার।
তার বিরুদ্ধে চুরি-ডাকাতি, চাঁদাবাজিসহ ১৫ টি মামলা ছাড়াও একাধিক অভিযোগ রয়েছে বলে জানান ওসি নবীর হোসেন।
