২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে খালপাড়ে অবৈধ কাঁচা বাজার উচ্ছেদ

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার আমিন জুট মিলের খালের পাড়ে গড়ে ওঠা একটি অবৈধ কাঁচা বাজার উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2015, 05:36 PM

Updated : 12 Oct 2022, 04:04 PM

মঙ্গলবার সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত চলে এ অভিযান।

চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত কয়েক বছর ধরে আমিন জুট মিলের খালের পাড় দখল করে প্রায় একশ দোকান বসেছিল।

“কাঁচা ও টিনের তৈরি এসব দোকানের কারণে খালের স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হত। বৃষ্টি হলে পানি সড়কের ওপর দিয়ে প্রবাহিত হত।”

অভিযানে খালের পাড়ের প্রায় সাতশ মিটার জায়গা দখলমুক্ত করা হয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম।

উচ্ছেদ অভিযানে সহায়তা করে বায়েজিদ খানা পুলিশের একটি দল।