২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় ইয়াবাসহ আটক ৩

নেত্রকোণা শহরে ইয়াবা ট্যাবলেটসহ তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2015, 03:37 PM

Updated : 22 Aug 2022, 12:51 PM

সোমবার গভীর রাতে সাতপাই এলাকায় এ অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।

আটকরা হলেন শহরের নাগড়া এলাকার সঞ্জয় সাহা বাবু (৩০), জেলার পূর্বধলা উপজেলার গোয়ালাকান্দা গ্রামের হযরত আলী (৬৫) ও তার ছেলে বিপ্লব (২৫)।

নেত্রকোণা মডেল থানার ওসি মাছুদুল আলম জানান, অভিযানে আটকদের তল্লাশি করে ৬০০টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

তাদের বিরুদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান তিনি।

এদের মাদক ব্যবসায়ী উল্লেখ করে ওসি আরও জানান, আটকদের বিরুদ্ধে থানায় মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।