ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআরের বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলাম বলেছেন, গুজব রটিয়ে বিদ্রোহের সূত্রপাত করা হয়েছিলো। এর পেছনে কারা জড়িত তা হয়তো সিআইডি বের করতে পারবে।
রোববার পিলখানায় বিডিআর সদর দপ্তরে কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ দিন ৩৬ রাইফেলস ব্যাটালিয়নের পূর্ব নির্ধারিত শুনানির দিন ধার্য ছিল। কিন্তু তা স্থগিত করে আগামী বছরের ২৩ জানুয়ারি শুনানির তারিখ পূনঃনির্ধারণ করা হয় বলে জানান মহাপরিচালক।
গত বছরের ২৫-২৬ ফেব্র"য়ারি বিদ্রোহে বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ নিহত হলে ২৭ ফেব্র"য়ারি নতুন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয় মইনুলকে।
এক বছর দু'মাস দায়িত্ব পালনের পর স
bdnews24