১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পল্লবীতে ২ শিশুপুত্রকে ‘হত্যার পর বাবার আত্মহত্যার’ চেষ্টা

শিশু দুটির বয়স ৭ ও ৩ বছর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2024, 02:37 PM

Updated : 26 Aug 2026, 10:56 AM

ঢাকার পল্লবীতে দুই শিশুর গলাকাটা মরদেহ ও এক ব্যক্তিকে গলায় ছুরিকাঘাতে আহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। 

পুলিশের ধারণা, দুই শিশু সন্তানকে জবাই করে হত্যার পর নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন ওই ব্যক্তি। 

শনিবার পল্লবীর বাইগারটেক এলাকার একটি বাসা থেকে আহত আহাদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

৪০ বছর বয়সী আহাদের হাতে নিহত দুই ছেলের মধ্যে রোহানের বয়স ৭ ও মুসার বয়স ৩ বছর।

পল্লবী থানার এসআই সোহান মোল্লা বলেন, “আমরা প্রাথমিকভাবে ধারণা করছি ঘাতক বাবা আহাদ তার দুই সন্তানকে ছুরি দিয়ে জবাই করে হত্যা করে নিজে আত্মহত্যার চেষ্টা করেছে। 

“আমরা বিষয়টি খতিয়ে দেখছি।”