২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এএসপি নাজমুস সাকিবের বিরুদ্ধে ধর্ষণ মামলা

“নাজমুস সাকিবের সঙ্গে পরিচয় হয় ‘পাত্র-পাত্রী দুজনেই হবে ঢাবিয়ান' ফেইসবুক গ্রুপে,” ভাষ্য বাদীর।

এএসপি নাজমুস সাকিবের বিরুদ্ধে ধর্ষণ মামলা
বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2025, 09:26 PM

Updated : 26 Aug 2026, 12:45 PM

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণের অভিযোগে সহকারী পুলিশ সুপার (এএসপি) নাজমুস সাকিবের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা হয়েছে।

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক মো. শওকত আলীর আদালতে মঙ্গলবার এক নারী ব্যাংক কর্মকর্তা এ মামলা করেন। 

বাদীপক্ষের আইনজীবী নাসিদুস জামান নিশান বলেন, “বাদী উপস্থিত হয়ে ট্রাইব্যুনালে মামলার আবেদন করেন। বিচারক বাদীর জবানবন্দি রেকর্ড করেন। শাহবাগ থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করতে নির্দেশ দেন।”

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৩ সালের ১৯ জুন ফেসবুক গ্রুপ 'পাত্র-পাত্রী দুজনেই হবে ঢাবিয়ান' এ পাত্রী চেয়ে পোস্ট করেন নাজমুস সাকিব। 

সেই পোস্টের সূত্র ধরে ২০২৩ সালের জুনে ওই নারী ব্যাংক কর্মকর্তার সঙ্গে পরিচয় হয় নাজমুস সাকিবের। একপর্যায়ে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। তবে নাজমুস সাকিব আগের বিয়ে ও সন্তান থাকার বিষয়টি গোপন রেখে বিয়ের আশ্বাস দেন বলে মামলায় অভিযোগে বলা হয়। 

বাদীয়র অভিযোগ, পরবর্তী সময়ে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। পরে তিনি জানতে পারেন যে, আসামি ইতোমধ্যে অন্য এক নারীকে বিয়ে করেছেন। এরপর নাজমুস সাকিব তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। মামলা করলে প্রাণনাশের হুমকিও দেন।