Published : 10 Sep 2026, 08:35 PM
বিরোধী দলীয় নেতা, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে দেখা করেছেন ঢাকায় নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে সাক্ষাৎ হয়েছে বলে জামায়াতে ইসলামীর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নেপালে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, ভূমিধস ও পাহাড়ধসের ঘটনায় শোক প্রকাশ করেন শফিকুর রহমান। নেপালের সবশেষ পরিস্থিতি রাষ্ট্রদূতের কাছে জানতে চান তিনি।
রাষ্ট্রদূত নেপালে চলমান উদ্ধার তৎপরতা, মানুষের দুর্ভোগ, ধ্বংসযজ্ঞ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বৈঠকে তুলে ধরেন। এসময় নেপালের পাশে থাকার আশ্বাস দেন বিরোধী দলীয় নেতা।
বৈঠকে জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান এমপি, মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি এবং বিরোধী দলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর এবং নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন প্রতীক কারকি বৈঠকে উপস্থিত ছিলেন।