২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

স্বাধীনতা দিবসের স্মারক ডাকটিকেট উন্মোচন

স্বাধীনতা দিবস সামনে রেখে মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা।

স্বাধীনতা দিবসের স্মারক ডাকটিকেট উন্মোচন
স্বাধীনতা দিবসের স্মারক ডাকটিকেট। ছবি: পিআইডি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2025, 03:40 PM

Updated : 26 Aug 2026, 12:21 PM

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে একটি স্মারক ডাকটিকেট অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। 

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ ডাকটিকিট অবমুক্ত করা হয় বলে তার কার্যালয় থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মঙ্গলবার একটি স্মারক ডাকটিকেট অবমুক্ত করেন। ছবি: পিআইডি

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মঙ্গলবার একটি স্মারক ডাকটিকেট অবমুক্ত করেন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ, ডাক ও টেলিযোগাযোগ সচিব ড. মুশফিকুর রহমান, ডাক অধিদপ্তরের মহাপরিচালক এসএম শাহাবুদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।

স্বাধীনতা দিবস ও ঈদুল ফিতর সামনে রেখে মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা।