২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ‘৭ কেজি বিস্ফোরক সাদৃশ্য’ বস্তুসহ আটক ১

“মতিউর রহমানের গোয়ালঘর থেকে এসব বিস্ফোরক সাদৃশ্য বস্তু জব্দ করা হয়,” বলেন লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2025, 12:38 AM

Updated : 26 Aug 2026, 02:11 PM

চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকার একটি গোয়ালঘর থেকে ‘সাত কেজি বিস্ফোরক সাদৃশ্য’ বস্তুসহ এক ব্যক্তিকে আটক করার তথ্য দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক হওয়া মতিউর রহমানের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নারায়ণপুর ইউনিয়নের বকড়িপাড়ায়।

রোববার রাতে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ বলেন, সকালে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

তিনি জানান, ৫৩ বিজিবির আওতাধীন জোহুরপুর বিওপির টহলদল স্থানীয় জনপ্রতিনিধি ও ‘গণ্যমান্য’ ব্যক্তিদের সঙ্গে নিয়ে মতিউর রহমানের গোয়াল ঘরের মধ্যে থেকে প্রায় সাত কেজি বিস্ফোরক সদৃশ বস্তু জব্দ করা হয়। আটক করা হয় মতিউর রহমানকে। 

পরে মতিউর রহমানসহ জব্দকৃত বিস্ফোরক চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয় বলে জানান ওই বিজিবি কর্মকর্তা।