২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঙ্গু হাসপাতালের সামনে গুলি, দুইজন আহত

"ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে এই গুলির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ বিষয়ে যাচাই বাছাই চলছে।"

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2024, 09:58 PM

Updated : 10 Sep 2026, 12:21 PM

ব্যবসা নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বের জেরে ঢাকার শেরেবাংলা নগরের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) সামনে গুলির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার দুপুরে ওই ঘটনায় হাসপাতালটির পরিচ্ছন্নতাকর্মী রুবেল ও চায়ের দোকানি মান্নান নামে গুলিবিদ্ধ হয়েছেন।

গুলি করে পালিয়ে যাওয়ার সময় একটি বিদেশি পিস্তলসহ রনি শেখ রুবেল নামে একজনকে আটক করার কথা জানিয়েছেন শেরেবাংলা নগর থানার ওসি মোজাম্মেল হক।

আহত দুইজনকেই পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, "ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে এই গুলির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ বিষয়ে যাচাই বাছাই চলছে।"

ওসি বলেন, “পঙ্গু হাসপাতালের সামনে রনির একটি ফলের দোকান রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে তার সঙ্গে জড়িতদের খোঁজ নিয়ে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।”

হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী শামীম উজজামান বলেন, "আমি ঘটনার সময় হাসপাতালে ছিলাম না। শুনেছি একটা গুলির ঘটনা ঘটেছে, তবে কেন হয়েছে আমার জানা নেই।"