প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার জাতীয় সংসদে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন শেষে মোনাজাত করেন। ছবি: পিআইডি
Published : 22 Oct 2023, 08:53 PM
ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনে হাজারো মানুষের প্রাণহানির ঘটনায় শোক জানিয়েছে জাতীয় সংসদ।
রোববার সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরী উত্থাপিত এ সংক্রান্ত শোক প্রস্তাব সংসদে গ্রহণ করা হয়।
স্পিকার বলেন, “গাজাসহ ফিলিস্তিনের অন্যান্য জায়গায় ইসরায়েলি দখলদার বাহিনীর সাম্প্রতিক বর্বোচিত হামলায় নিহত শিশু ও হতাহতদের স্মরণে জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ এবং আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।”
পুরানো খবর:
পশ্চিম তীরে মসজিদে ইসরায়েলের বিমান হামলাপুরানো খবর:
ফিলিস্তিনের জন্য রাষ্ট্রীয় শোকে বাংলাদেশএছাড়াও মরক্কো ও আফগানিস্তানে ভূমিকম্প, লিবিয়ায় বন্যা, সিকিমের বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা ও শোক জানায় সংসদ।
ইসরায়েলি বাহিনীর হামলায় বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির ঘটনায় শনিবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালিত হয়েছে। সেদিন দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
এর আগের দিন শুক্রবার জুমার নামাজের পর নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতার জন্য বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা করা হয়।
গত ৭ অক্টোবর হামাসের আক্রমণের পর থেকে গাজায় পাল্টা হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় সাড়ে ৩ হাজার মানুষের প্রাণ গেছে। বিদ্যুৎ, জ্বালানি ও পানির সরবরাহ বন্ধ করে দেওয়ায় গাজায় তীব্র মানবিক সংকট তৈরি হয়েছে।
সবশেষ রোববার ভোরে ইসরায়েলের বিমান বাহিনী অধিকৃত পশ্চিম তীরে একটি মসজিদ প্রাঙ্গণে হামলা চালিয়েছে। ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে ফিলিস্তিনের পাশে থাকার কথা জানিয়েছে বাংলাদেশ।