১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বেসরকারি চাকুরে সর্বোচ্চ ৫ লাখ টাকা করছাড় পাবেন

এতোদিন সাড়ে ৪ লাখ টাকা পর্যন্ত এ ছাড় মিলত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2025, 11:00 PM

Updated : 26 Aug 2026, 12:51 PM

বেসরকারি চাকরিজীবীরা আয়কর দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত করছাড় পেতে পারেন।

সোমবার ২০২৫-২৬ অর্থবছরের জন্য বাজেট প্রস্তাবে এ কথা বলেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, “বেসরকারি চাকুরীজীবীদের করযোগ্য আয় পরিগণনার ক্ষেত্রে সর্বোচ্চ বাদযোগ্য অংকের পরিমাণ ৪ লাখ ৫০ হাজার টাকা হতে বাড়িয়ে ৫ লাখ টাকা করা হয়েছে।”

বর্তমানে বেসরকারি চাকরিজীবীরা বাৎসরিক মোট বেতন (বাড়িভাড়া, যাতায়াতসহ অন্যান্য) ও বোনাসের ওপর কর দেন।

এক্ষেত্রে মোট আয়ের এক তৃতীয়াংশ বা ৫ লাখ টাকার যেটি কম হয়, সেই অংশটি করমুক্ত হিসেবে বিবেচিত।