Published : 11 Dec 2025, 04:43 PM
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় সুবিধা পাওয়া এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় থাকা ১৯৩৬ দশমিক ৫০ একর জমি জব্দের আদেশ দিয়েছে আদালত।
দুদকের আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার এ আদেশ দেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
এসব জমির মূল্য ১৬ হাজার ৯৪০ কোটি টাকা বলে দুদকের আবেদনে বলা হয়েছে। এর আগেও এস আলম সংশ্লিষ্ট কয়েক হাজার বিঘা জমি জব্দের আদেশ দেয় আদালত।
দুদকের জনসংযোগ কর্মকর্তা উপপরিচালক আখতারুল ইসলাম জানান, সংস্থার উপপরিচালক তাহাসিন মুনাবীল হক এসব জমি জব্দ চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, এস আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট সত্তা এবং সত্তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগের অনুসন্ধানে তদন্ত টিম গঠন করা হয়েছে। তদন্তে দেখা গেছে, অভিযোগ ওঠা বিভিন্ন ব্যাংক থেকে নামে বেনামে বিধিবহির্ভূতভাবে ঋণ নিয়ে তা আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন।
এস আলম ও তার স্বার্থ সংশ্লিষ্টদের স্থাবর সম্পদ অন্যত্র ‘হস্তান্তর, স্থানান্তর বা বেহাত’ করার চেষ্টা চলছে বলে দুদকের আবেদনে বলা হয়েছে।
দুদক মনে করছে, অনুসন্ধান নিষ্পত্তির আগে এসব সম্পদ হস্তান্তর হয়ে গেলে পরবর্তীতে তা উদ্ধার করা দুরূহ হয়ে পড়বে। এজন্য এস আলম ও তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা এসব সম্পদ জব্দের আদেশ দেওয়া প্রয়োজন।
গত ২৫ সেপ্টেম্বর এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম, গ্রুপটির ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ ও পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ হাসানের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আদেশ দিয়েছে আদালত।
আরও পড়ুন
এস আলমের আরো ৪৬৯ একর জমি জব্দের আদেশ
এস আলমের আরও ২০০ একর জমি জব্দের আদেশ
এস আলমের হাজার বিঘা জমি জব্দের আদেশ
এস আলমের ১৫৯ একর জমি জব্দের আদেশ
এস আলম পরিবারের আরও ২,৯৭০ শতাংশ জমি জব্দের আদেশ
এস আলম পরিবারের ৩৩,২১৬ শতাংশ জমি ক্রোক
এস আলম পরিবারের ১৭৫ বিঘা জমি ক্রোকের আদেশ
এস আলম পরিবারের ১৬ সম্পত্তি ক্রোকের আদেশ, ৮৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ