ফখরুলের সঙ্গে দেখা করলেন চীনা রাষ্ট্রদূত
সাক্ষাতে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ও চীনে বিএনপির প্রতিনিধিদলের সফর নিয়ে আলোচনা হয়েছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ হয়েছে। সেখানে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ও চীনে সম্প্রতি বিএনপির প্রতিনিধিদলের সফর নিয়ে আলোচনা হয়েছে।
সাক্ষাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, সেলিমা রহমান, চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার উপস্থিত ছিলেন।
এর আগে চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে গত ২২ জুন বিএনপি মহাসচিবের নেতৃত্বে প্রতিনিধি দল চীন সফরে যান।
তারা বেইজিং গ্রেট হলে কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন। বিএনপি মহাসচিব চীনের পররাষ্ট্র বিষয়ক উপ মন্ত্রী সান ওয়েইডং, চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাও এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান লি হংঝং এর সঙ্গেও বৈঠক করেন।
