১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ঢাকায় আওয়ামী লীগের ৩২ জন গ্রেপ্তার

তাদের নাম-পরিচয় জানানো হয়নি।

ঢাকায় আওয়ামী লীগের ৩২ জন গ্রেপ্তার
গত শুক্রবার দুপুরে গুলশানে আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী মিছিল করেন। ফাইল ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2026, 10:34 AM

Updated : 17 Sep 2026, 02:59 AM

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩২ নেতাকর্মীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

সোমবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। তবে গ্রেপ্তারদের নাম-পরিচয় জানানো হয়নি।

গত শুক্রবার দুপুরে গুলশান ১ এলাকায় আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মীদের অংশগ্রহণে একটি মিছিলের পর থেকে তাদের ধরতে ধারাবাহিক অভিযানে নামে পুলিশ।

এর পরের দুই দিনে মোট ৭২ জনকে গ্রেপ্তারের কথা জানিয়ে ডিএমপি বলেছিল, গ্রেপ্তাররা ‘শুক্রবারের মিছিলে অংশগ্রহণকারী’। তাদের অনেককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।