Published : 20 Jul 2025, 10:15 PM
চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড়ে একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।
রোববার সন্ধ্যায় বাসটিতে আগুন ধরে যাওয়ার তথ্য দিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
কোতোয়ালী থানার ওসি আবদুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাসটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নিউ মার্কেটগামী ৩ নম্বর রুটে চলাচল করে।
“নিউ মার্কেট মোড়েই বাসটিতে আগুন লেগেছে। কেন আগুন লেগেছে, সেটা জানতে চালক ও সহকারীকে জিজ্ঞাসাবাদ করতে থানায় এনেছি।”

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, নন্দনকানন স্টেশনের একটি ইউনিট গিয়ে আগুন নেভায়। আগুনে বাসটির ক্ষতি হলেও হতাহতের ঘটনা ঘটেনি।
আগুন লাগার কারণ জানতে তদন্ত প্রয়োজন বলে জানানো হয় ফায়ার সার্ভিস থেকে।