১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

গ্রিন লাইফ হাসপাতালে ধোঁয়া, উৎস সন্ধানে ফায়ার সার্ভিস

“ধোঁয়াটা কোত্থেকে আসছে, তা খুঁজে বের করার চেষ্টা হচ্ছে। হাসপাতালে কার্যক্রম অব্যাহত আছে।”

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2026, 01:08 PM

Updated : 26 Aug 2026, 03:22 PM

রাজধানীর গ্রিন রোডের গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে ধোঁয়া দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়ার পর অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা সেখানে গেছেন। 

বুধবার বেলা পৌনে ১২টার দিকে খবর পেয়ে ওই হাসপাতালে যায় ফায়ার সার্ভিসের দুটো ইউনিট। 

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, "হাসপাতালের ১৫ তলা ভবনের ছয় ও সাত তলায় সামান্য কিছু ধোঁয়া দেখা যাচ্ছে বলে আমরা খবর পেয়েছি।

“ধোঁয়াটা কোত্থেকে আসছে, তা খুঁজে বের করার চেষ্টা হচ্ছে। হাসপাতালে কার্যক্রম অব্যাহত আছে।”