২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

অতিরিক্ত আইজি হলেন ৭ পুলিশ কর্মকর্তা

সুপার নিউমারারি হিসেবে পদোন্নতি পাওয়া এসব কর্মকর্তা বর্তমান পদে থেকেই দায়িত্ব পালন করবেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2025, 07:09 PM

Updated : 26 Aug 2026, 01:33 PM

পুলিশের সাত উপ মহাপরিদর্শক (ডিআইজি) পদোন্নতি পেয়ে অতিরিক্ত মহাপরিদর্শক (আইজি) হয়েছেন।

সুপার নিউমারারি হিসেবে পদোন্নতি পাওয়া এসব কর্মকর্তা বর্তমান পদে থেকেই দায়িত্ব পালন করবেন।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপনে জারি করেছে।

পদোন্নতি পাওয়া এসব কর্মকর্তা হলেন- এপিবিএনের মো. আলী হোসেন ফকির ও মো. মোস্তফা কামাল, এসবির জিএম আজিজুর রহমান, ডিএমপির মো. সরওয়ার, পুলিশ অধিদপ্তরের কাজী মো. ফজলুল করিম, হাইওয়ে পুলিশের মো. রেজাউল করিম এবং চট্টগ্রাম রেঞ্জের মো. আহসান হাবীব পলাশ।

এসব কর্মস্থলে তারা ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, সুপার নিউমারারি এই পদগুলোর মেয়াদ হবে এক বছর। এগুলোর দায়িত্বে থাকা কর্মকর্তাদের পদোন্নতি, অবসর, অপসারণ কিংবা অন্য কোনো কারণে পদ শূন্য হলে পদগুলো স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে।