২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসুস্থ ফরহাদ মজহার হাসপাতালে ভর্তি

“গত রাতে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। আজ সকালে হাসপাতালে ভর্তি করা হয়। এখন পরীক্ষা-নীরিক্ষা চলছে।”

অসুস্থ ফরহাদ মজহার হাসপাতালে ভর্তি
ফরহাদ মজহার

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2024, 05:58 PM

Updated : 26 Aug 2026, 10:35 AM

শারীরিক অসুস্থতা নিয়ে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। 

শুক্রবার সকাল ১১টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ‘ভাববৈঠকি’র সমন্বয়ক ও ‘বানান’ পত্রিকার সম্পাদক মোহাম্মদ রোমেল।

তিনি বলেন, “কিছুদিন ধরেই ফরহাদ মজহার শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। গত রাতে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। আজ সকালে হাসপাতালে ভর্তি করা হয়। এখন পরীক্ষা-নীরিক্ষা চলছে।”

ফরহাদ মজহার হাসপাতালের মেডিসিন বিভাগে ডা. শফিকুর রহমানের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন।

ফরহাদ মজহারের জন্ম ১৯৪৭ সালে নোয়াখালীতে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মাসিতে পড়ার পর যুক্তরাষ্ট্রে গিয়ে অর্থনীতিতে ডিগ্রি নেন তিনি। 

দেশে ফিরে তিনি উবিনীগ নামে একটি এনজিও গড়ে নয়াকৃষি আন্দোলন শুরু করেন। জাসদের প্রতিষ্ঠাতা তাত্ত্বিক সিরাজুল আলম খান দাদাভাইয়ের মামাতো ভাই ফরহাদ মজহার ‘চিন্তা’ নামে একটি পত্রিকারও সম্পাদক।