২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেই নতুন দম্পতির জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশনে শনিবার বিএনপির সভা শেষে একটি বিয়ের অনুষ্ঠানে আচমকা হাজির হন তারেক রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2026, 09:56 PM

Updated : 26 Aug 2026, 03:35 PM

আগের দিন আচমকা বিয়ের অনুষ্ঠানে হাজির হওয়ার পর এবার নতুন দম্পতির বাসায় উপহার পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার এই উপহার পৌঁছে দেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, ‘‘নবদম্পত্তির জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার গুলশানের বাসায় পৌঁছে দিয়েছি। প্রধানমন্ত্রী নবদম্পত্তিকে শুভেচ্ছা জানিয়েছেন, সেটাও আমরা পরিবারের সদস্যদের জানিয়েছি।

“প্রধানমন্ত্রীর উপহার পেয়ে পরিবারের সদস্যরা খুশি হয়েছেন। তারা বলেছেন, ‘আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ’।”

শনিবার ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির দিনব্যাপী মতবিনিময় সভা শেষে সেখানে একটি বিয়ের অনুষ্ঠানে হঠাৎ হাজির হন প্রধানমন্ত্রী। তার এই আচমকা উপস্থিতিতে বিয়ের অতিথিদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়।

প্রধানমন্ত্রী যখন বিয়ের অনুষ্ঠানে পৌঁছান, তখনও বর অনুষ্ঠানস্থলে পৌঁছাননি। প্রধানমন্ত্রী নববধূ ও পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। 

রাষ্ট্রীয় দায়িত্ব ও ব্যস্ত কর্মসূচির মাঝেও সামাজিক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর এমন উপস্থিতি সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক আলোচনার জন্ম দেয়, নবদম্পতি এটিকে মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর সম্পৃক্ত থাকার এক ব্যতিক্রমী দৃষ্টান্ত হিসেবে বলে মন্তব্য করেছে।