২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী

এই সফরে দুই দেশের মধ্যে ১০টি বিষয়ে সমঝোতা স্মারক সই হয়। বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের ট্রেন চালানোর বিষয়েও কথা হয়।

সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে শনিবার দুই দেশের মধ্যে ১০টি সমঝোতা স্মারক সই হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2024, 05:56 PM

Updated : 26 Aug 2026, 09:51 AM

ভারতে দুই দিনের রাষ্ট্রীয় সফরের বিস্তারিত জানাতে সাংবাদিকদের সামনে আসছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

মঙ্গলবার বেলা ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব এম এম ইমরুল কায়েস। 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে শুক্রবার নয়াদিল্লি যান শেখ হাসিনা, দেশে ফেরেন শনিবার । 

এই সফরে দুই দেশের মধ্যে ১০টি বিষয়ে সমঝোতা স্মারক সই হয়। এর মধ্যে সাতটি নতুন এবং তিনটি নবায়ন করেছে। 

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন বলছে, এই সফরে দুই প্রধানমন্ত্রীর মধ্যে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল চলাচল নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের কাছ থেকে রেল ট্রানজিট চায় ভারত। 

ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা সাংবাদিকদেরকে জানিয়েছেন পরীক্ষামূলকভাবে আগামী মাসেই বাংলাদেশ দিয়ে ভারতের রেল চলবে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত বাংলাদেশের পক্ষ থেকে বিস্তারিত বক্তব্য আসেনি। রেল ট্রানজিটের শর্তগুলোও উঠে আসেনি। 

তিস্তা প্রকল্পে অংশগ্রহণের প্রস্তাবও দিয়েছে প্রতিবেশী দেশটি। 

দ্বিপাক্ষিক বা রাষ্ট্রীয় সফরে বিদেশ গেলে অভিজ্ঞতা জানাতে সব সময় সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী। 

দ্বিপাক্ষিক বা রাষ্ট্রীয় সফরে বিদেশ গেলে অভিজ্ঞতা জানাতে সব সময় সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা সব সময় বিদেশ সফরে গেলে বিস্তারিত জানিয়ে সংবাদ সম্মেলনে আসেন। এতে সফর নিয়ে একটি লিখিত বিবৃতি ছাড়াও প্রশ্ন করার সুযোগ পান গণমাধ্যমকর্মীরা। 

এই প্রশ্নোত্তর পর্বে বিস্তারিত জানার সুযোগ থাকে। সফরের বাইরেও সাম্প্রতিক অর্থনৈতিক বা রাজনৈতিক বিষয়গুলোও উঠে আসে সেখানে। 

লোকসভা নির্বাচনের পর বিজেপি নেতৃত্বাধীন জোট টানা তৃতীয়বারের মত সরকার গঠনের পর ভারতে কোনো সরকার প্রধানের এটিই প্রথম দ্বিপক্ষীয় সফর। 

গত ৯ জুন প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানেও আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন শেখ হাসিনা। সেই সফরেও দুই নেতার সঙ্গে কথা হয়েছিল। 

প্রধানমন্ত্রী সবশেষ গত ২ মে সংবাদ সম্মেলনে এসেছিলেন তার থাইল্যান্ড সফরের অভিজ্ঞতা জানাতে।