১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দীন নোমান

দুই বছরের বেশি সময় ধরে এ দায়িত্ব পালন করে আসা আব্দুল মুহিতের স্থলাভিষিক্ত হবেন তিনি।

জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দীন নোমান
সালাহউদ্দীন নোমান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2024, 12:50 AM

Updated : 26 Aug 2026, 10:45 AM

নেপালে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসা সালহউদ্দীন নোমান চৌধুরীকে নিউ ইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি করে পাঠাচ্ছে সরকার।

পেশাদার এই কূটনীতিককে নতুন পদে নিয়োগ দিয়ে রোববার আদেশ জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

দুই বছরের বেশি সময় ধরে নিউ ইয়র্কে স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করে আসা মোহাম্মদ আব্দুল মুহিতের স্থলাভিষিক্ত হবেন সালাহউদ্দীন নোমান। আগামী ডিসেম্বরে অবসরে যাচ্ছেন রাষ্ট্রদূত মুহিত, যিনি ২০২২ সালের জুন থেকে ওই দায়িত্বে ছিলেন।

রাষ্ট্রদূত সালাহউদ্দীন নোমান ২০২০ সালের ১১ নভেম্বর থেকে কাঠমান্ডুর বাংলাদেশ মিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

১৯৯৮ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়া এই কর্মকর্তা এর আগে দিল্লি, ইসলামাবাদ, নিউ ইয়র্কে বিভিন্ন কূটনৈতিক দায়িত্ব সামলেছেন। 

সদরদপ্তরে প্রশাসন, বহিঃপ্রচার, বহুপক্ষীয় অর্থনৈতিক বিষয়াবলি, প্রটোকল, জাতিসংঘ ও দক্ষিণ পূর্ব এশিয়া অনুবিভাগ এবং ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন পদে ছিলেন সালাহউদ্দীন।