২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাইব্যুনালের পরামর্শক ও দূত হলেন ২ ব্রিটিশ আইনজীবী

আইন মন্ত্রণালয় এক বছরের জন্য তাদেরকে এ অবৈতনিক নিয়োগ দিয়েছে।

ট্রাইব্যুনালের পরামর্শক ও দূত হলেন ২ ব্রিটিশ আইনজীবী
আফজাল সামী সৈয়দ-আলী ও মুহাম্মদ সাইফ উদ্দীন খালেদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2025, 11:18 PM

Updated : 26 Aug 2026, 05:09 PM

বাংলাদেশি বংশোদ্ভূত দুই ব্রিটিশ আইনজীবীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অবৈতনিক পরামর্শক ও দূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলির কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। 

এই দুই আইনজীবী হলেন আফজাল সামী সৈয়দ-আলী ও মুহাম্মদ সাইফ উদ্দীন খালেদ। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ আইনজীবী আফজাল সামী সৈয়দ-আলীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের স্পেশাল প্রসিকিউটোরিয়াল অ্যাডভাইজার এবং ব্রিটিশ ব্যারিস্টার মুহাম্মদ সাইফ উদ্দীন খালেদকে প্রসিকিউশনের গ্লোবাল অ্যাম্বাসেডর (ইন্টারন্যাশনাল স্পোকসম্যান) হিসেবে এক বছরের জন্য নিয়োগ (অবৈতনিক) দিয়েছে।