জাতীয় শোক দিবসে বঙ্গভবনে মিলাদ
বঙ্গভবনের দরবার হলে মিলাদে অংশ নেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম মৃত্যুবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গভবনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে এই মিলাদে অংশ নেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
মিলাদ শেষে ১৯৭৫ সালের ১৫ অগাস্ট নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এছাড়া মুক্তিযুদ্ধের শহীদ, এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের আত্মার শান্তি কামনা করে দোওয়া করা হয়।
রাষ্ট্রপতির পরিবারের সদস্যরাসহ বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীরা মিলাদে অংশ নেন।
বঙ্গভবন মসজিদের পেশ ইমাম সাইফুল কাবীর মিলাদ ও দোয়া পরিচালনা করেন।
