২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গুতে একদিনে ১ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৯ জন

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু বেড়ে দাঁড়াল ২৯ জনে।

ডেঙ্গুতে একদিনে ১ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৯ জন
ফাইল ছবি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2025, 08:42 PM

Updated : 26 Aug 2026, 01:11 PM

এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে গত একদিনে একজনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৬৯ জন রোগী।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু বেড়ে দাঁড়াল ২৯ জনে। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৫ হাজার ৭৩৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তি চট্গ্রাম বিভাগের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 

শুক্রবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৩৫, ঢাকা বিভাগে পাঁচজন, চট্টগ্রাম বিভাগে ২৮ জন, খুলনা বিভাগে তিনজন এবং বরিশাল বিভাগে ১০১ জন রোগী ভর্তি হয়েছেন। 

ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৬৩৩ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৫১ জন। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ৪৮২ জন।