‘মানবতাবিরোধী অপরাধ’: আমু, তৌফিক-ই-ইলাহীসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল
পলাতক মির্জা আজমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
গণঅভ্যুত্থান ঠেকাতে দমন-পীড়নের ঘটনায় করা ‘মানবতাবিরোধী অপরাধের’ মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী ও সাবেক মন্ত্রী শাহজাহান খানসহ সাত জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
কারাগারে থাকা ছয় আসামিকে আগামী ২২ নভেম্বর হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া পলাতক মির্জা আজমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেয়।
ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন মো. মঞ্জুরুল বাছিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
মামলার অপর আসামিরা হলেন সাবেক মন্ত্রী মোহাম্মদ আব্দুর রাজ্জাক, মুহাম্মদ ফারুক খান ও দীপু মনি।
বিস্তারিত আসছে…
