১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তোফায়েল আহমেদের ভাতিজা স্বপন গ্রেপ্তার

তার বিরুদ্ধে এলাকায় ‘চাঁদাবাজি, ভূমি দখল, সরকারি কর্মচারীদের মারধর ও হুমকি, নারী নির্যাতন, সাংবাদিক নির্যাতন এবং চাকরি দেওয়ার নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ নেওয়া’সহ প্রতারণার বিভিন্ন অভিযোগ রয়েছে বলে পুলিশের ভাষ্য।

তোফায়েল আহমেদের ভাতিজা স্বপন গ্রেপ্তার
গ্রেপ্তার ইফতারুল হাসান স্বপন

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2025, 05:10 PM

Updated : 26 Aug 2026, 02:21 PM

ভোলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের ভাতিজা ও দিঘলদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইফতারুল হাসান স্বপনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।

তার বিরুদ্ধে এলাকায় ‘চাঁদাবাজি, ভূমি দখল, সরকারি কর্মচারীদের মারধর ও হুমকি, নারী নির্যাতন, সাংবাদিক নির্যাতন এবং চাকরি দেওয়ার নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ নেওয়া’সহ প্রতারণার বিভিন্ন অভিযোগ রয়েছে বলে বুধবার পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি দল বুধবার দুপুরে রাজধানীর মালিবাগ এলাকা থেকে স্বপনকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।