২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাপমাত্রা বাড়ছে, বৃষ্টি কবে

“মঙ্গল বা বুধবারের দিকে খুলনা বরিশাল ও চট্টগ্রামে খুবই সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।”

তাপমাত্রা বাড়ছে, বৃষ্টি কবে
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2026, 04:01 PM

Updated : 26 Aug 2026, 02:59 PM

এ বছর ফাল্গুনের শুরুর দিকে শীতের আমেজ কিছুটা থাকলেও ধীরে ধীরে তাপমাত্রাও বাড়ছে; তবে শিগগিরই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা শুক্রবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা আগে থেকেই বলে আসছিলাম ১৫ ফেব্রুয়ারির পর থেকেই তাপমাত্রা বাড়বে। আগামী কয়েকদিনও এমনই থাকবে তাপমাত্রা। রাতের আর দিনের তাপমাত্রা সামান্য ওঠানামা করলেও তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।”

বৃষ্টিপাত কবে হতে পারে জানতে চাইলে তিনি বলেন, মঙ্গল বা বুধবারের দিকে খুলনা বরিশাল ও চট্টগ্রামে খুবই সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আবার বৃষ্টিপাত নাও হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের শুক্রবার সকালের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। 

এই সময়ে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গেল ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।