১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গুলিস্তানে পার্কের পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

পোশাক দেখে পুলিশ ধারণা করছে, শিশুটি কোনো মাদ্রাসায় পড়ত।

গুলিস্তানে পার্কের পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল; এখানেই মৃত্যু হয়েছে আহত ওই ব্যক্তির। ফাইল ছবি

ঢাকা মেডিকেল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2025, 08:26 PM

Updated : 26 Aug 2026, 01:20 PM

ঢাকার গুলিস্তানে শহীদ মতিউর পার্কের পুকুর থেকে ১১ বছর বয়সি এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে পুকুর থেকে ফায়ার সার্ভিসের সহায়তায় লাশটি উদ্ধারের কথা জানিয়েছেন পল্টন থানার এসআই আবু ইউসুফ।

শিশুটির পরনে ছিল নীল পাঞ্জাবি ও সাদা পায়জামা।

এসআই ইউসুফ বলেন, “ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

“প্রাথমিকভাবে জানা গেছে আরও দুই শিশুর সঙ্গে পুকুরের পানিতে গোসল করতে নামে ওই শিশুটি। হয়ত সাঁতার না জানায় সে পানিতে তলিয়ে যায়। পরে তার সঙ্গে থাকা দুই শিশু সেখান থেকে চলে যায়।”

পোশাক দেখে প্রাথমিকভাবে শিশুটিকে কোনো মাদ্রাসার ছাত্র বলে ধারণা করছেন তিনি।

তিনি আরও বলেন, “লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।”

তার পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান এসআই।