২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ামের স্কুলে গেলেন প্রধানমন্ত্রী, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা দেখাল আঁকিবুকি

শিশুদের তিনটি শ্রেণিকক্ষ ঘুরে দেখেন; সেখানে কিছুক্ষণ তাদের সঙ্গে কথা বলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2026, 05:43 PM

Updated : 26 Aug 2026, 03:29 PM

বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার সকালে তিনটি শ্রেণিকক্ষ ঘুরে দেখেন তিনি। প্রধানমন্ত্রীকে পেয়ে শিশুরা আনন্দে মেতে ওঠে, চিত্রাঙ্কন দেখায়। তাদের চিত্রাঙ্কনে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী।

এর আগে সকালে ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের প্রশিক্ষণ কেন্দ্র ও অডিটোরিয়াম ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন সরকারপ্রধান। সেই অনুষ্ঠান শেষ করে যান বিয়াম ল্যাবরেটরি স্কুলে। শিশুদের তিনটি শ্রেণিকক্ষ ঘুরে দেখেন। সেখানে কিছুক্ষণ তাদের সঙ্গে কথা বলেন।

প্রধানমন্ত্রী প্রথমে যান দ্বিতীয় শ্রেণির একটি কক্ষে। সেখানকার শিশু শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে কথা বলেন। এসময় শিশুরা প্রধানমন্ত্রীর সামনে তাদের আঁকা বিভিন্ন চিত্র তুলে ধরে। স্কুলের শিক্ষকদের সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী।

সকাল ১১টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী স্কুলটিতে ঢুকে প্রায় ১৫ মিনিট সময় কাটান বলে তার প্রেস উইং জানিয়েছে।