২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলনে সহিংসতা: র‌্যাবের জালে আরও ২৪ জন

নিশানা করা হয়েছিল বিভিন্ন সরকারি স্থাপনাকে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2024, 11:38 AM

Updated : 26 Aug 2026, 10:06 AM

কোটা সংস্কারের আন্দোলনের মধ্যে সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও ২৪ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব।

এ নিয়ে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় র‌্যাবের হাতে গ্রেপ্তার মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২৯০।

র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে ঢাকায় ধরা পড়েছে ৭১ জন। বাকি ২১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বিভিন্ন জেলা থেকে।

কোটা আন্দোলনের মধ্যে সেতু ভবন, বিআরটিএ ভবন, দুর্যোগ ভবন, স্বাস্থ্য অধিদপ্তর, মিরপুর ইনডোর স্টেডিয়াম, মেট্রোরেলের দুটি স্টেশন, বিটিভি, হানিফ ফ্লাইওভারের টোল প্লাজা, মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর স্টেশন, এলিভেটেড এক্সপ্রেস ওয়ের মহাখালী অংশ, ফায়ার সার্ভিস স্টেশন, পুলিশ স্টেশন, বনশ্রী পিবিআই অফিস, উত্তর সিটি করপোরেশনের ময়লার গাড়ি, উত্তরা ও মোহাম্মদপুর কমিউনিটি, মহাখালী ডিএনসিসি হাসপাতাল, নরসিংদী কারাগারে হামলা, অগ্নিসংযোগ করা হয়।