২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হজযাত্রীদের আবাসনে নতুন লাইসেন্স ব্যবস্থা চালু করল সৌদি

আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে এ লাইসেন্স নিতে হবে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2025, 11:39 AM

Updated : 10 Sep 2026, 12:45 PM

মক্কা ও মদীনায় হজযাত্রীদের আবাসনের জন্য নতুন লাইসেন্সিং ব্যবস্থা চালু করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

সৌদি গেজেট লিখেছে, ২০২৬ সালের হজের জন্য অস্থায়ী হোস্টেল লাইসেন্সিং পরিষেবার মাধ্যমে এ সেবা দেওয়া হবে। হজযাত্রীকে নুসুক মাসার প্লাটফর্মের মাধ্যমে আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে এ লাইসেন্স গ্রহণ করতে হবে।

হজ মন্ত্রণালয় বলছে, পর্যটন মন্ত্রণালয় এবং পৌরসভা ও আবাসন বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এ পরিষেবা উন্নত করা হয়েছে। সেবার গুণগত মান উন্নত করতেই এ মৌসুমি লাইসেন্স ব্যবস্থা চালু করা হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে হজ হতে পারে। এ বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনের সুযোগ পাবেন। হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে ২৭ জুলাই থেকে, যা চলবে ১২ অক্টোবর পর্যন্ত।

বর্তমানে হজে যেতে হলে প্রথম ধাপে ৩০ হাজার টাকা ফি পরিশোধ করে প্রাক নিবন্ধন করতে হয়। এরপর নির্দিষ্ট সময়ে ৩ লাখ টাকা দিয়ে সারতে হয় প্রাথমিক নিবন্ধন। আর হজের প্যাকেজ ঘোষণার পর বাকি টাকা পরিশোধ করে নিবন্ধন সম্পন্ন করা যায়।

ইতোমধ্যে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় তিনটি করে হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

বেসরকারি মাধ্যম

সরকারি মাধ্যম

সাশ্রয়ী প্যাকেজ

৫,১০,০০০ টাকা

প্যাকেজ-৩ (সর্বনিম্ন)

৪,৬৭,১৬৭ টাকা

সাধারণ প্যাকেজ

৫,৫০,০০০ টাকা

প্যাকেজ-২

৫,৫৮,৮৮১ টাকা

বিশেষ প্যাকেজ

৭,৫০,০০০ টাকা

প্যাকেজ-১ (বিশেষ)

৬,৯০,৫৯৭ টাকা