২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধ: জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি ২০ ফেব্রুয়ারি

“একজন বিচারপতি অসুস্থ থাকায় এদিন শুনানি হয়নি।"

যুদ্ধাপরাধ: জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি ২০ ফেব্রুয়ারি
ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2025, 05:51 PM

Updated : 26 Aug 2026, 11:38 AM

একাত্তরের মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের রিভিউ শুনানির জন্য আগামী ২০ ফেব্রুয়ারি দিন ঠিক করেছে আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন।

আজহারের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক। তাকে সহযোগিতা করেছেন  আইনজীবী মোহাম্মদ শিশির মনির, এহসান আবদুল্লাহ সিদ্দিক ও নাজিব মোমেন।

আইনজীবী সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একজন বিচারপতি অসুস্থ থাকায় আজ শুনানি হয়নি। আগামী ২০ ফেব্রুয়ারি শুনানির জন্য দিন রেখেছে আদালত।"

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালের ৩০ ডিসেম্বর এ টি এম আজহারকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর ২০১৯ সালের ৩১ অক্টোবর দেওয়া রায়ে মৃত্যুদণ্ড বহাল রাখে আপিল বিভাগ।

এ রায় রিভিউ চেয়ে ২০২০ সালের ১৯ জুলাই আপিল বিভাগে আবেদন করেন এ টি এম আজহারুল ইসলাম, যা এতদিন শুনানির অপেক্ষায় ছিল।

ট্রাইব্যুনালের রায়ে বলা হয়েছিল, এ টি এম আজহারুল ইসলাম একাত্তরে ছিলেন ইসলামী ছাত্র সংঘের জেলা কমিটির সভাপতি। সে সময় তার নেতৃত্বেই বৃহত্তর রংপুরে গণহত্যা চালিয়ে ১৪ শ’র বেশি মানুষকে হত্যা, বহু নারীকে ধর্ষণ ও অপহরণ, নির্যাতনের ঘটনা ঘটেছিল।

যুদ্ধাপরাধী আজহারের ফাঁসির রায় ১৪০০ হত্যার দায়ে

যুদ্ধাপরাধী আজহারের ফাঁসির রায়

যুদ্ধাপরাধ: জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি ২৩ জানুয়ারি