১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘মানহীন-ঝুঁকিপূর্ণ’ খাবার: ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ডিএসসিসির মামলা

প্রতিষ্ঠানগুলোর নির্দিষ্ট খাদ্যপণ্যে অনুমোদিত মাত্রার চেয়ে অতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের প্রমাণ পাওয়ার কথা বলছে ডিএসসিসি।

‘মানহীন-ঝুঁকিপূর্ণ’ খাবার: ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ডিএসসিসির মামলা
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2026, 12:12 AM

Updated : 11 Sep 2026, 03:37 PM

ল্যাবরেটরি পরীক্ষায় মানহীন ও স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ প্রমাণ হওয়ায় খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করা তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে চারটি মামলা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বুধবার ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার বিশুদ্ধ খাদ্য আদালত-২ এসব মামলা হয়েছে। ঢাকার স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদুল হক মামলা আমলে নিয়ে পরোয়ানা জারি করেছেন।

বিদেশি কোম্পানি ইস্ট জিবাই ইন্টারন্যাশনাল ফুড লিমিটেড, আরেক বিদেশি কোম্পানি আরবোটিং ফুড কোং লিমিটেড এবং বনশ্রীর ‘কাচ্চি সুলতান’ রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা হয়েছে।

ল্যাবরেটরি পরীক্ষার বরাতে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠানগুলোর নির্দিষ্ট খাদ্যপণ্যে অনুমোদিত মাত্রার চেয়ে অতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহার করা হয়েছে, যা দীর্ঘমেয়াদে মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর ও মারাত্মক ঝুঁকিপূর্ণ।