১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হাই কোর্টের ৩ বিচারপতির পদত্যাগ

রাষ্ট্রপতি তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন, জানিয়েছে আইন ও বিচার বিভাগ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2024, 09:03 AM

Updated : 26 Aug 2026, 10:57 AM

সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের তিন বিচারপতি পদত্যাগ করেছেন।

তারা হলেন- বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজা-উল-হক ও বিচারপতি এ. কে. এম. জহিরুল হক।

মঙ্গলবার আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ জানিয়েছে, সংবিধানের ৯৬ (৪) অনুচ্ছেদ অনুযায়ী তিন বিচারপতি রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।